উৎসবের নগরী খুলনা

শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়ার খবরে উল্লাসে মেতেছে খুলনার মানুষ। বিকাল ৩টার পর থেকে হাজার হাজার মানুষ সড়কে নেমে আসে।

শিববাড়ি মোড় মুহূর্তেই জনাকীর্ণ হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। ছাত্র-জনতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রাজপথে নেমে আসেন।

শিক্ষার্থী শান্ত বলেন, ‘আন্দোলনের সুফল পাওয়া গেছে। আমরা বিজয়ী। ভাইদের রক্তের দাম পাওয়া গেছে। এখন এটাকে ধরে রেখে ছাত্র-জনতার বাংলাদেশ গড়তে হবে। যে বাংলাদেশ হবে বৈষম্যহীন।’

মেডিক্যাল শিক্ষার্থী রেহানা আক্তার বলেন, ‘আমাদের এখন উৎসব চলছে। কিন্তু এর মধ্যে বিচ্ছিন্নতা ঘটছে। সকলকে সহজ হওয়া দরকার। বিচ্ছিন্নতা রোধে ছাত্রদেরই সজাগ দৃষ্টি রাখতে হবে।