রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল

রাজবাড়ী প্রতিনিধি
১৮ মে ২০২৬, ০৮:৩০আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:৩০

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবিবার (১৭ মে) স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং মিছিলের ঘটনা ঘটেছে। 

পোস্টারে তার ছবি ব্যবহার করে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা’- এমন কথা লেখা রয়েছে। এ সংক্রান্ত পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনও এক সময় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তাদের ফেসবুক আইডিতে ভিডিও দুটি পোস্ট করেন।

এ ছাড়া রবিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের দিকে আসা একটি ট্রলারে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন এবং এর ভিডিও  ফেসবুকে প্রকাশ করা হয়। 

পোস্টার লাগানো এবং নৌ-মিছিলে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম।

ভিডিওতে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, গোয়ালন্দ পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টারগুলো লাগানো হচ্ছে। মুখে মাস্ক পড়ে কয়েকজন যুবককে এ কাজ করতে দেখা যায়। 

পোস্টারে ‘১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ ও ‘Bangladesh Rises Again’- এসব লেখা রয়েছে। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পোস্টার লাগানো ও নৌ মিছিলের বিষয়ে আমার কিছু জানা নেই।

/এফআর/
সম্পর্কিত
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
জুলাই আন্দোলনবিরোধী অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা, তারা কারা?
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সর্বশেষ খবর
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
দিনভর আন্দোলন-লাঠিচার্জ, রাতে দুঃখ প্রকাশ
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চাইলেন ড. তিতুমীর
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’