পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীম উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের কথা আলোকপাত করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছেন।
/এআর/