নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেফতার

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার দুই জন হলেন— সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।