বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার থামাল পাওয়ার প্ল্যান্টে নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা বাংলাদেশের যেকোনও বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন।
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসব্যাপী এ প্ল্যান্ট বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫% অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে, যার ফলে দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারীা হিসেবে এর অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
তিনি আরও জানান, এই মাইলফলক প্ল্যান্টের উচ্চ শিল্প ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং সূক্ষ্ম আর্থিক ও কর্মক্ষম পরিকল্পনার প্রতিফলন। এ কেন্দ্রে নিয়মিতভাবে ৬০০ মেগা ইউনিটেরও বেশি বা বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮% সরবরাহ করে আসছে এবং নভেম্বরের অর্জন দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।