আরও এক লাখ টন জ্বালানি তেল নিয়ে আসছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২৬, ১৮:১৬আপডেট : ১২ মে ২০২৬, ১৮:১৬

আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসছে একটি অয়েল ট্যাংকার জাহাজ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে সোমবার (১১ মে) ‘এমটি ফসিল’ নামে ওই জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ক্রুড অয়েল নিয়ে রওনা দেওয়া জাহাজটি আগামী ২৩ মে কুতুবদিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর লাইটার জাহাজের মাধ্যমে এ তেল খালাস করা হবে।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের শেষের দিকে সৌদি আরব থেকে আরও একটি জাহাজ ক্রুড অয়েল নিয়ে দেশে আসার কথা রয়েছে। তবে জাহাজটিতে কবে নাগাদ তেল লোড করা হবে তার শিডিউল এখনও পড়েনি।’

এর আগে ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনোমিয়া’ নামে একটি অয়েল ট্যাংকার জাহাজ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর বিকল্প পথে এই এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশে পৌঁছে অয়েল ট্যাংকার জাহাজটি। এর আগে যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি এক লাখ টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল সংকটে গত ১৫ এপ্রিল থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির জোন-১ ও ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। ৬ মে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ট্যাংকার জাহাজ দেশে আসার পর ৮ মে থেকে পুনরায় প্রতিষ্ঠানটিতে উৎপাদন শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ বিদেশি নাবিককে উদ্ধার করলো ইরান
আমিরাতের ২ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার আইআরজিসির
৪ সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা, কারণ কী
শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা, কারণ কী
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের