চারদিনের কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষবরণ ও মেলার উদ্বোধন। সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি সুলতান মঞ্চ থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হবে। বিকাল সাড়ে ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাড়ে ৪টায় শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা।
বৈশাখের দ্বিতীয় দিন শুক্রবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এদিন বেলা ৩টায় রয়েছে হাডুডু প্রতিযোগিতা, ৪টায় কবিতা আবৃত্তি। ৩ বৈশাখ শনিবার বেলা ৩টায় দড়ি টানাটানি প্রতিযোগিতা, সাড়ে ৩টায় লোকসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নিজামউদ্দিন খান নিলু।
আরও পড়তে পারেন: আলোচনার শীর্ষে পান্তা-ইলিশ, ভুভুজেলা ও বিকেল ৫টার বাধ্যবাধকতা
৪ বৈশাখ রোববার উৎসবের সমাপনী দিন বেলা সাড়ে ৩টায় লোকনৃত্য প্রতিযোগিতা, ৪টায় লাঠিখেলা অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথি থাকবেন নড়াইল পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর বিশ্বাস।
উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কর্মসূচি চলাকালে নির্ধারিত অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্য ও নাটক।
/এমও/