গৃহকর্তা দিলীপ সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে চোরেরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে লকারে থাকা আট ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ধুলিহর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শওকত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ব্যবসায়ী দিলীপ সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
/এএইচ/