হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত

রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে পুলিশের ওয়ারেন্টভুক্ত এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টা মোমিনবাগে বিলের ভেতর মাছের ঘেরের পানির মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মো. বাপ্পি ওরফে কলম বাপ্পিকে (৩৪)। সে আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া ফোকাল মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বাপ্পি রূপসার একটি ডাকাতিসহ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। তার নামে এ মামলায় ওয়ারেন্ট রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ সময় তার গলায় একটি গুলিবিদ্ধ হওয়ার আলামত পাওয়া যায়। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ সক্রিয় রয়েছে।