খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৬ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৬

বগুড়ার শাজাহানপুরে খোরশেদ আলম (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বেল্লালকে গ্রেফতার করেছে এসআরবি। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গাবতলী উপজেলার কালাইহাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) এসআরবি-১২ বগুড়া কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসআরবি-১২ সূত্রে জানা গেছে, নিহত খোরশেদ আলম শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। গত ৫ নভেম্বর বেলা ১১টার দিকে বাজার করতে মাদলা বাজারে যান তিনি। সেখান থেকে ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে ধারালো বার্মিজ চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শনিবার (৭ নভেম্বর) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা আনসার আলী শাজাহানপুর থানায় হত্যা মামলাসহ বিভিন্ন ধারায় মামলা করেন।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার চার নম্বর পলাতক আসামি বেল্লালকে গ্রেফতার করা হয়। তিনি মাদলা পূর্বপাড়া গ্রামের মৃত রসুলের ছেলে। পরে সোমবার তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
রাজধানীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
মিয়ানমারে সার পাচার, জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
রাজধানীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
রাজধানীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?