মাগুরায় মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মাগুরার শালিখায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক গাজীকে গ্রেফতার করেছে এসআরবি-৬। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শালিখা উপজেলার নাঘোসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিদ্দিক গাজী (৪৫) ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি নিহত মাসুদ গাজীর (৪৫) বড় ভাই।

এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী নিহত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার সিদ্দিক গাজী মৃত মোসলেম গাজীর ছেলে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬ ঝিনাইদহ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হত্যা ও ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ করছে এসআরবি। পাশাপাশি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।