রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা

খুলনার পাড়া-মহল্লা রাতভর মিছিল স্লোগানে উত্তাল রেখেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিটি এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে মিছিলসহ পাহারা দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল শুরু হয়। তারা রাতের অনেকটা সময় পাহারা দিয়েছেন বলে জানা গেছে।

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, নগরের প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে পাহারা দিচ্ছেন নেতাকর্মীরা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন বলেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি নেতাকর্মীরা।