গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি 
১৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২৩:৪৯

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে শহরের বিভিন্ন সড়কে এই সহিংসতা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার পর শহরের পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন দিক থেকে আসা বহরগুলো লঞ্চঘাট এলাকায় জড়ো হয় এবং সেখানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে নানা স্লোগান দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন ‌‘আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা চালানো হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা ফেসবুক লাইভে এসে পাঁচতলা ভবনটির নিচতলার প্যাথলজি, রিসিপশন ও সংসদ সদস্যের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে এবং আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। হামলার সময় হাসপাতালে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে হাসপাতালে প্রসূতি মা, সদ্য সিজার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী চিকিৎসাধীন ছিলেন, যাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালের পাশের একটি ভবনে ভাড়া থাকেন এমপি কে এম বাবর। বর্তমানে ওই বাড়িতে কেউ নেই।

এ ছাড়া গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

জেলার কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়সহ কয়েকটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়েও হামলা হয়।

এর আগে সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন।

/এএম/ 
সম্পর্কিত
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই নেতার পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
পেট্রোল বোমা-ককটেলসহ উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
‘জর্দা শামীমের’ অস্ত্রভাণ্ডারের সন্ধান, ৩ সহযোগী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির