উদ্ধারকৃতরা হলেন- আমিনুর , মিজানুর রহমান , কবির , রতন, মোজাম্মেল, কাশেম , রেজাউল, শাহিনুর, রহিম ও খোকন । তাদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাপখালি গ্রামে।
কোস্টগার্ডের সাতক্ষীরাস্থ কৈখালি ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক জানান, তাদের কাছে অভিযোগ আসে যে গভীর সুন্দরবনে মধু ভাঙতে যাওয়া দশজন মৌয়ালকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে। তাদের কাছ থেকে জন প্রতি ২০ হাজার টাকা হিসাবে দুই লাখ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত বনের কাচিকাটা এলাকায় অভিযানে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা মৌয়ালদের ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন:
/এআর/