আটককৃতরা হলেন, উপজেলার কুশলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের কামরুল ইসলাম (৪০), মোমরেজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে হাবিবুল্লাহ (২০), একই গ্রামের আব্দুল মজিদ (৫৪),ইসলাম আলী গাজী (৩৬) ও কাকশিয়ালী গ্রামের শেখ তুহিন (৩০)।
এদিকে, পরিস্থতি শান্ত রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেননি।
আরও পড়ুন:
কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ তা দখলে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃত্বে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাঁধে।
এ সংঘর্ষে রাজু আহমেদ বাবু ঘটনা স্থলে নিহত হন। তিনি কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক ও উপজেলার কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন, ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজুর ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম। আহতদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
/এইচকে/