কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

কিশোরগঞ্জ

রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা ময়দানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,  যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল আলম জাহাঙ্গীর।

কর্মসূচিতে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন: রংপুররংপুরে পাওনা টাকা আদায়ে মামলা করায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

/এনএস/এইচকে/