মদনে সেপটিক ট্যাংকের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

নেত্রকোনানেত্রকোনার মদন উপজেলার গোবিন্দপুর গ্রামে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার সকালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাশ্বর্বতী কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে জয়নাল মিয়া ও আশুয়ারা গ্রামের লতু মিয়ার ছেলে সোহাগ মিয়া।
স্থানীয় সূত্রে জানা জানায়, নিহত শ্রমিকরা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বুলবুল মিয়ার বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকির সেন্টারিং সরাতে গেলে তাদের ওপর ছাদ ধসে পরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. শরীফ উদ্দিন জানান, শ্রমিকদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

মদন থানার ‌ওসি মাজেদুর রহমান জানান, শ্রমিকদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

/জেবি/টিএন/আপ-এআর/