স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিনীলফামারীর ডিমলায় স্ত্রী মনিরা বেগমকে (২৫) হত্যার অভিযোগে স্বামী মোস্তাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রাতে মনিরাকে শ্বাসরোধে হত্যা করেন মোস্তাফিজুর। এরপর তার মৃতদেহ একটি পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন সকালে পুকুরে লাশ ভেসে উঠলে মোস্তাফিজুর প্রচার চালায় যে মনিরা পুকুরে ডুবে মারা গেছেন। কিন্তু এলাকাবাসীর সন্দেহ হলে তারা ডিমলা থানা পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তেও শ্বাসরোধে হত্যার বিষয়টিও ধরা পড়ে।
ডিমলা থানার ওসি রুহুল আমীন খান জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর মোস্তাফিজুর বাড়ি ফিরে আসেন। পুলিশ সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন: আমরা ওসমান পরিবারের দালালি করতে মাঠে নামি নাই: হেফাজত
/এমও/এসটি/