বাজেটে মোট রাজস্ব আয় ৮ কোটি ২৫ লক্ষ ৬১ হাজার ৬২ টাকা এবং রাজস্ব ব্যয় ৭ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৬৮০ টাকা দেখানো হয়েছে।
মেয়র বলেন, এবারের বাজেটে নতুন করে কোনও কর আরোপ করা হয়নি। বাজেট ঘোষণার পর জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো.আনোয়ার হোসেন মিন্টু, হিসাবরক্ষক মো.আসাদুজ্জামান আসাদ, পৌর ওয়ার্ড কমিশনার রাজিব সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো.মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম, মহিলা কমিশনার দিবা ফারহানা রানী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান প্রমুখ।
আরও পড়ুন: ঝিনাইদহে আগুন লেগে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
/এআর/