ময়মনসিংহে দুই আসনে উপ-নির্বাচন সোমবার

ময়মনসিংহময়মনসিংহে দুটি আসনে উপ-নির্বাচন আগামীকাল সোমবার (১৮ জুলাই)। জেলার গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির এবং হালুয়াঘাট ও ধোবাউড়া থেকে নির্বাচিত এমপি সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যু হওয়ায় আসন দুটি শূন্য হয়।
তবে নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের পোস্টার ও প্রচার দৃশ্যমান হলেও অন্য প্রার্থীদের পোস্টার হাতে গোনা। এ নির্বাচনেও সাধারণ ভোটারদের প্রত্যাশা সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে।
হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন অভিযোগ করে বলেন, তাকে প্রচার চালাতে দিচ্ছেন না আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।
গৌরীপুরের স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক অভিযোগ করে বলেন, প্রচারে বাধা দেওয়া হচ্ছে।
তবে গৌরীপুরের আওয়ামী লীগ প্রার্থী নাজিম উদ্দিনের দাবি অভিযোগ সত্য নয়। তিনি বলেন, সমর্থক বা কর্মী নেই তাই প্রচারও নেই। হালুয়াঘাট ও ধোবাউড়ার আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেংও একই কথা বলেন।

উপ-নির্বাচন হলেও নির্বাচনি প্রস্তুতি আগের মতোই রয়েছে বলে জানান সংশ্লিষ্ট এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে দুই লাখ ২৬ হাজার ২৩৫ ভোটার রয়েছে। ময়মনসিংহ-১, হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে মোট ভোটার তিন লাখ ৬২ হাজার ৬৯৪ জন।

ময়মনসিংহের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

ধারাবাহিক জঙ্গি হামলা: তাত্ত্বিক নেতাদের নাগাল পাচ্ছে না পুলিশ

নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতার ৩


জঙ্গিবাদ ইস্যুতে বিএনপির পাশে থাকছে না জামায়াত

/বিটি/