ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহ সদরের রহমতপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তামিমুল ইসলাম তুষার নামে এক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর জের ধরে, মঙ্গলবার বেলা ১১টার সময় ক্রিকেট খেলা শুরু হলে মিলন মিয়া খেলা বন্ধ করতে বলে। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তুষারের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এমও/