টাঙ্গাইলের ঘাটাইলে পিস্তলসহ জাকিরুল ইসলাম আরিফ (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার গৌরাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাটাইল থানার ওসি মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার জাকিরুল উপজেলার আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত সিরাজুল ইসলাম সাহাদতের ছেলে।
ওসি মহিউদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে পুলিশ জাকিরুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার আলমারি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার করা হয়। জাকিরুল একজন সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে।