ময়মনসিংহের কেন্দ্রিয় স্মৃতিসৌধের পাশের গড়ে উঠা অবৈধ দোকানপাটসহ আধাপাকা ঘরবাড়ি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ফয়সাল বিন করিমের নেতৃত্বে একটি দল এ আদালত পরিচালনা করে।
এই অভিযানে জেলা পরিষদের সিইও আবুল হাসনাত লোকমান, সচিব বনানী বিশ্বাসসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন পর হলেও দখলমুক্ত হওয়ায় খুশি মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ।
ময়মনসিংহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ জানান, জেলা পরিষদ দখল মুক্ত হওয়ায় মুক্তিযোদ্ধারা খুশি।
অবৈধ দখলমুক্ত করে এই জায়গায় মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণের কথা জানান জেলা পরিষদের সিইও আবুল হাসনাত লোকমান।
আরও পড়ুন: বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ১