নিহতরা পাইকুড়া গ্রামের হবি মিয়ার ছেলে তামিম (৭) ও শেরপুর জেলার নকলা উপজেলার রিফাত (১৮)।
ওসি আনসারী জিন্নত আলী জানান, বিকালে তামিম ধলাই নদীতে গোসল করছিল। এসময় নির্মাণাধীন ব্রিজের পিলার ভেঙে পড়ে গিয়ে তার মাথায় লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। একই পিলারের আঘাতে নির্মাণ শ্রমিক রিফাত গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম বলেন, ‘স্থানীয় আবুল কালাম আজাদ ঠিকাদার কাজটি করছেন। এটি সম্পূর্ণ ঠিকাদারের দায়িত্ব। এলজিইডির কিছু না। এটি উনার ব্যাপার। ক্ষতিপূরণ দিতে হলে উনি দেবেন।’
গত ডিসেম্বরে ধলাই নদীর ওপর পাইকুরা জইনপুর গ্রামের ৬৩ মিটার দৈর্ঘ্য সংযোগ ব্রিজটির কাজ শুরু হয়। কাজের মেয়াদ ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হবে বলে ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম জানান।