ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে





ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছেময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলক্রসিংয়ের দেওয়ানগঞ্জ এলাকায় লাইনচ্যুত হওয়া লোকাল ট্রেনের উদ্ধার কাজ চলছে।রবিবার (৮ জুলাই) রাতে দুর্ঘটনার পর রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুর করে। তবে রাতে অন্ধকার থাকায় উদ্ধার কাজে বিলম্ব হয়। পরে শনিবার (৮ জুলাই)সকাল থেকেই পুরো উদ্যোমে উদ্ধার শুরু করে রেলকর্মীরা। রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলাম এ তথ্য জানান।



ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছেএর আগে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলক্রসিংয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ায় দেওয়ানগঞ্জ লোকাল নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছেরেলওয়ে স্টেশন সুপার জানান, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরবাইক চাপা খেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে গিয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এসময় চালক মোটরসাইকেল থেকে লাফিয়ে প্রানে বাঁচে। তবে ট্রেনের কোনও বগি লাইনচ্যুত হয়নি।
তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে জামালপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। দুপুর ১২টার মধ্যে লাইন থেকে ট্রেনের ইঞ্জিন সরানোসহ লাইন সংস্কার কাজ শেষ হবে।