ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিমের নেতৃত্বে উপজেলা সদরে ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে বেলা ১২টার দিকে সড়ক অবরোধ করা হয়। এসময় মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুইবারের এমপি আব্দুস সাত্তারকে গত দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দিয়ে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে মনোনয়ন দেওয়া হয়। এবছরও জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমামকে মনোনয়ন দেওয়ার গুঞ্জনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে নামেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম বলেন, ‘সাবেক এমপি আব্দুস সাত্তারকে নৌকা প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’
এদিকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পরেছেন।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, নৌকা প্রতীকের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেলা ১২টার পর থেকে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।