নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি কলি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় উপজেলার খারনৈ ইউনিয়নের গবিন্দপুর ভোট কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম বিষয়টি জানিয়েছেন।
বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, রবিবার সকালে অন্যায়ভাবে আমার মহিলা দলের সভাপতি ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আমার ১০৯টি কেন্দ্রে বিএনপির এজেন্টকে বের করে দিয়েছে আওয়ামীলীগের লোকজন। সাধারণ ভোটার বা আমার দলীয় সর্মথকরা কেন্দ্রে যেতে পারছে না। আওয়ামী লীগের লোকজন কেন্দ্রে প্রকাশ্যে নৌকার পক্ষে সিল মারছে।
কলমাকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রির্টানিংক কর্মকর্তা মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি একটি ভোটকেন্দ্রে ঢুকেছি। এ বিষয়ে আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো।’