স্থানীয়রা সূত্রে জানা যায়, চর শিশুয়া গ্রামের রইসউদ্দিনের বাড়িতে গত রবিবার একদল চোর গুরু চুরি করতে আসে। এসময় জিয়াউল (২০) নামের একজন ধরা পড়ে। পরে তাকে মারপিট করে ছেড়ে দেওয়া হয়।এরই জের ধরে শক্রবার রাতে গরু চোর চক্রের কয়েকজন স্থানীয় রইস উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে আহত হন রাইসের ছেলে জামাত আলী (৪০), জাহিদুল (৩৮), আহাদ আলী (৩৬), ছোট ভাই কবজ উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৪০) এবং ইনতুল্লার ছেলে ফকির আলী (২৭)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামাত আলীর অবস্থার অবনতি বুঝে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে জামাত আলীর মৃত্যু হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।’