বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনানেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন থেকে রজব আলী (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ৩ মার্চ) দুপুরে ওই ইউনিয়নের বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য জানান।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, রজব এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।