শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত

গাজীপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৬, ০৫:৫২আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৫২

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে নির্মাণাধীন ঘর উচ্ছেদ অভিযানে গিয়ে দখলকারীদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন বনকর্মী আহত হয়েছেন। এ সময় দখলকারীরা বন বিভাগের ব্যবহৃত একটি গাড়িও ভাঙচুর করে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বন বিটের আওতাধীন উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বনবিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বনবিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর হোসেন, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ এবং গাড়িচালক সোহেলসহ বন বিভাগের মজুরিভিত্তিক কর্মচারীরা।

শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, তেলিহাটি মৌজার সিএস ১২৩০ ও আরএস ১৩১৪ দাগে অবৈধভাবে প্রায় এক একর বনভূমি দখল করে দুলাল ও আরমান দুটি ভবন নির্মাণ শুরু করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান। এ সময় সাতখামাইর বন বিটের কর্মকর্তাদের অভিযানে বাধা দেন দখলদার দুলাল ও আরমান। একপর্যায়ে দখলকারী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এতে রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার একটি গাড়িও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় দখলকারী ও হামলায় জড়িত তাদের সহযোগীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কর্মসূচিতে হামলা, গ্রেফতারের দাবি
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল