কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনানেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম হায়াতুল ইসলাম (১৩)। শুক্রবার (২৬ জুলাই) দুপুরের দিকে ওই ইউনিয়নের চিরাং বাজারে এই দুর্ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দুর্ঘটনার আগে হায়াতুল বাজারের পাশে প্রস্রাব করতে যায়। এসময় সে কাঁধের উপরে থাকা ক্লাব ঘরের বিদ্যুতের তার স্পর্শ করলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি জানান, হায়াতুল একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের পূর্ব পাড়া এলাকার পুলিশ মিয়ার ছেলে। সে সাধিওরা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।