বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস আকিজ পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালানো হয়। নির্মাণাধীন একটি বাড়িতে গোপন বৈঠকের সময় তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
কর্নেল এফতেখার উদ্দিন জানান,আয়াতুল্লা আল কাদিদের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ও সোয়াইবের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।