জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড ময়মনসিংহ এর র্বোড কনট্রোলার শামছুল হক নিজে থানায় এসে ৫০টি উত্তরপত্রের বান্ডেলটি একটি জিডির করে ফেরত নিয়ে গেছেন।’
তবে খাতাগুলো কোন কেন্দ্রের বা কোন স্কুলের ছিল জিজ্ঞাসা করলে ওসি সালেমুজ্জামান আর কিছু জানাতে অনিচ্ছা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় জামালপুর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজি চালক জয়নাল আবেদীন ৫০টি উত্তরপত্রের একটি বান্ডেল পান। ময়মনসিংহ থেকে আসা এক যাত্রী তা ফেলে গেছেন বলে ধারণা করেন তিনি। পরে জয়নাল আবেদীনের প্রতিনিধি আবু সাঈদ বাচ্চু মঙ্গলবার রাতে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করে খাতাগুলো জমা দেন। বুধবার বোর্ড কনট্রোলার শামছুল হক নিজে থানায় এসে খাতাগুলো নিয়ে যান।