তিনি মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যাদের জমি আছে ঘর নাই তাদের তালিকা করে আমরা ঘর করে দেওয়ার কাজ চলমান রেখেছি। চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
চর পুটিমারী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেন।
এ সময় আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুজ্জামান সুরুজ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঃ সালাম প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগেন সাবেক সভাপতি নুর ইসলাম নুর ও দফতর সম্পাদক সালাউদ্দিন শাহসহ আরও অনেকে।
এর আগে চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ড্রিগির চর উচ্চ বিদ্যালয় মাঠেও এক সংবর্ধনার আয়োজন করা হয়।