জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে আক্কাস আলী ফকির (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার বাড়ি সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা গ্রামে। এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে দিয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল ইসলাম খান বলেন, ‘বুধবার সকালে আক্কাস আলী ফকিরের জমিতে রোপণ করা সুপারি গাছ জোর করে কাটে মতিউর রহমান। এ সময় দুই পক্ষের মারামারিতে আক্কাস আলী ফকির নিহত হন।’