ঈশ্বরগঞ্জের ১১ ইউনিয়নের ৩টিতে জয় পেয়েছে নৌকা

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়নে তিনটিতে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। এছাড়া লাঙল প্রতীক নিয়ে তিন জন এবং স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যানপ্রার্থী বিজয়ী হয়েছেন। 

চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১ নম্বর সদর ইউনিয়নে নৌকার প্রার্থী আবু হানিফা হানিফ। ২ নম্বর সোহাগী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন টেবিল ফ্যান প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী কাদির আহম্মেদ ভুইয়া, ৩ নম্বর আঠারবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জুবের আলম কবির রুপক। ৪ নম্বর সরিষা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র একরাম হুসেন ভুইয়া। ৫ নম্বর জাটিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামছুল হক ঝন্টু। 

এছাড়া ৬ নম্বর মাইজবাগ ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম বাবুল। ৭ নম্বর মগটুলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন আকন্দ। ৮ নম্বর রাজিবপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন লাঙল প্রতীকের আব্দুল আলী ফকির। ৯ নম্বর উচাখিলা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির আনোয়ারুল হাসান খান শেলিম। ১০ তারুন্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান মাহমুদ রানা।  আর ১১ নম্বর বড়হিত  ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী আজিজুল হক ভুইয়া।