ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে নারী রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। তিনি জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা।

সোমবার (১১ জুলাই) বিকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ওই নারী রোগী শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। 

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন দুই জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮ রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ২৮ জনের মধ্যে আট জন করোনা পজেটিভ।