হাম উপসর্গে নবজাতক ও ৪ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১৪:০৩ আপডেট : ৩০ মে ২০২৬, ১৪:০৩

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের  ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, কিশোরগঞ্জের পূর্ব ঝিনাই এলাকা থেকে আসা চার মাস বয়সী ছেলে শিশু গত ২২ মে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ( ২৯ মে) সকালে শিশুটির  মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

এ ছাড়া ময়মনসিংহ নগরীর আকুয়া থেকে আসা ১৫ দিন বয়সের নবজাতক ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে গত ২৫ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে নবজাতক শিশুটি মারা যায়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টা নতুন করে ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১১৬ শিশু চিকিৎসাধীন আছে।

/এফআর/
সম্পর্কিত
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সর্বশেষ খবর
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো’
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
আমরা ১৪ লাখ মানুষ জিম্মি, কারফিউ জারি করতে বললেন বিএনপি নেতা মঞ্জু
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
ঢাকামুখী এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিনে আগুন: গঠিত হলো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম