ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরীর চট্টগ্রাম রোডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ৩৮ ডাউন ট্রেন বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কেওয়াটখালি লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।