মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার দোকানকে দেড় লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছার প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মন্ডা তৈরি, সরকারের রাজস্ব ফাঁকি, ওজন হিসেবে মূল্য বেশি হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।

ইউএনও এ কে এম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।