যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
পরে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান ঈদগাহ মাঠের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ঈদের জামাতের ইমামতি করেন। খোতবা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের সব ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ পড়ে মুসল্লিরা যার যার বাড়ির আঙিনায় পশু কোরবানি করছেন।