৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে

বেনাপোল প্রতিনিধি
০১ জুন ২০২৬, ১৭:৩৩ আপডেট : ০১ জুন ২০২৬, ১৭:৩৩

টানা সাত দিনের ঈদুল আজহার ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। তবে বন্দরে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে আসতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (১ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়েছে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি।

এদিকে ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সাত দিন আমদানি-রফতানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাকের জট সৃষ্টি হয়েছে। এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক আটকে আছে। 

বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে সাত দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হলেও তা ধীরগতিতে চলছে। তবে দুই-এক দিনের মধ্যেই পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ‘দেশের ৮০ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। আমদানিকারকরা গ্রামে ঈদ করতে যাওয়ায় এখনও ঢাকায় তাদের অফিস খোলেননি। তাই বন্দর থেকে পণ্য খালাস তেমন নেওয়া হচ্ছে না। পুরোপুরি কাজ শুরু হতে দুই-একদিন লেগে যাবে।’

ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় এক হাজারের অধিক পণ্যবাহী ট্রাক রাস্তায়, বন্দর এলাকায়, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে আছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. শামীম হোসেন বলেন, ‘ঈদের দীর্ঘ ছুটির পর আজ সকাল থেকে বন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু হতে দুই থেকে তিন দিন লাগবে। বন্দরে পণ্য জট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রচণ্ড গরমে বন্দর অভ্যন্তরে বা ওপেন ইয়ার্ডে হ্যান্ডেলিং শ্রমিকরা কাজ করতে হিমশিম খাচ্ছেন।’

/এএম/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
সর্বশেষ খবর
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত