শেরপুর জেলার অন্যতম বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজের ২০ জন শিক্ষার্থী এ বছর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২০ শিক্ষার্থী যেসব মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন
১. তাহমিনা আক্তার তামান্না (সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ), ২. রেশমি (সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ), ৩. মিত্রা (রাজশাহী মেডিক্যাল কলেজ), ৪. নুসরাত, (সিলেট মেডিক্যাল কলেজ), ৫. প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ), ৬. তাসনীম (সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ), ৭. সুপ্তি (কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ), ৮. তওহিদ (শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ), ৯. সাদিয়া (কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ), ১০. ইভা (টাঙ্গাইল মেডিক্যাল কলেজ), ১১. মিতালী (সাতক্ষীরা মেডিক্যাল কলেজ), ১২. আদিবা আহসান (বগুড়া মেডিক্যাল কলেজ), ১৩. পূজা (মুগদা মেডিক্যাল কলেজ), ১৪. আফিয়া ইবনাত (রংপুর মেডিক্যাল কলেজ), ১৫. আরাফাতুল (চাঁদপুর মেডিক্যাল কলেজ), ১৬. ফাহমিদা (ফরিদপুর মেডিক্যাল কলেজ), ১৭. নিশাত (জামালপুর মেডিক্যাল কলেজ), ১৮. নিশাল, (ময়মনসিংহ মেডিক্যাল কলেজ), ১৯. রিতু (ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও ২০. রিতু-২ (ময়মনসিংহ মেডিক্যাল কলেজ)।
এসব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী। তিনি বলেন, ‘আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছর থেকে এ বছর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ বেশি পেয়েছে।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ কামাল উদ্দীন বলেন, ‘প্রতি বছর এই কলেজ থেকে মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। এ বছর মেডিক্যালে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলেজ থেকে সংবর্ধনা দেওয়া হবে।’