শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৬, ২১:৩২আপডেট : ১৮ মে ২০২৬, ২১:৩২

সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার অপরাধে প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ ওই মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক।

আদালতের সরকারি আইনজীবী (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক। তিনি শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা। ঘটনার পর স্বাস্থ্য বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে।

ভুক্তভোগী আরাফাত আমিন তমাল (২২) ওই মেডিক্যাল কলেজের শিক্ষার্থী এবং বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের (বর্তমানে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ) একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে অস্ত্র নিয়ে কক্ষে প্রবেশ করেন রায়হান শরীফ। একপর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ে লাগে।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়হানকে কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা, চাকুসহ তাকে আটক করে। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী এবং আহত শিক্ষার্থীর বাবা পৃথক দুটি মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
সর্বশেষ খবর
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি