ধানের শীষ জয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে: ইয়াসের খান

ময়মনসিংহ-৯ আসনে বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‌‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।’

শুক্রবার বিকালে উপজেলায় জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে জাপা নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইয়াসের খান বলেন, ‘আজ জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের মাধ্যমে নির্বাচনে জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো বিএনপি।’

বিএনপির এই প্রার্থী বলেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ খুব বেশি দূরে নয়, কারও নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়ুন।’

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।