আসামিদের ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টি বিএনপি নেতার, বললেন ‌‘স্থির থাকতে পারিনি’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১৯:০৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৯:০৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই আসামিকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে থানার ফটকে অবস্থান ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের বিরুদ্ধে। রবিবার (১১ অক্টোবর) সকালে রুহিয়া থানায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, ৫০-৬০ জনকে সঙ্গে নিয়ে জহিরুল ইসলাম থানায় মব সৃষ্টি করেন। এ সময় গ্রেফতার ব্যক্তিদের ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়। তবে জহিরুল ইসলাম বলেছেন, দলের নিরপরাধ কর্মীদের গ্রেফতারের ঘটনায় স্থির থাকতে পারিনি। এজন্য থানার ফটকে অবস্থান নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৩ সেপ্টেম্বর রুহিয়া উপজেলার কুজিশহর এলাকার বাসিন্দা নাজমিন আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে রুহিয়া থানায় মামলা করেন নাজমিন আক্তার। মামলায় কুজিশহর (ঘুরণগাছ) এলাকার ১১ জনকে আসামি করা হয়। মামলার পর রাত ২টার দিকে আসামি বেলাল হোসেন (৩৫) ও মো. বদিউজ্জামানকে (৪০) গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

তাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রবিবার সকালে স্বজন ও স্থানীয় লোকজন থানায় জড়ো হন। সকাল সাড়ে ৮টার দিকে থানার ফটকে অবস্থান নেন তারা। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ দলটির কয়েকজন নেতাকর্মীও সেখানে ছিলেন। থানার মূল ফটক বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। বাইরে থেকে বিভিন্ন স্লোগান দেন এবং চিৎকার-চেঁচামেচি করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী ফটকে আসেন। এ সময় জহিরুল ইসলাম উত্তেজিত হয়ে গ্রেফতার ব্যক্তিদের ছেড়ে দিতে বলেন বলে জানান ওসি। জবাবে ওসি তাকে বলেন, গ্রেফতার ব্যক্তিদের ছেড়ে দেওয়ার সুযোগ নেই; তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পরে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আবদুল জব্বার থানায় যান। তিনি ওসির সঙ্গে কথা বলেন। এরপর পুলিশের সঙ্গে থেকে গ্রেফতার দুই ব্যক্তিকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হন।

গ্রেফতার ব্যক্তিদের বড় ভাই রশিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জমি নিয়ে নাজমিন আক্তারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিষয়টি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিপনও জানেন। তিনি বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন। রশিদুলের দাবি, মামলা হওয়ার আগেই পুলিশ তার দুই ভাইকে টাকার বিনিময়ে গ্রেফতার করেছে। এ খবর জানার পর সকালে এলাকাবাসী থানায় গিয়ে প্রতিবাদ করেন।

মামলার আগে গ্রেফতারের অভিযোগ অস্বীকার করে রুহিয়া থানার ওসি মিলাদুন নবী বলেন, ‌‘গ্রেফতার আসামিদের ছাড়িয়ে নিতে ৫০-৬০ জনকে সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম থানায় এসে মব সৃষ্টি করেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে কথা বলেন। পরে উপজেলা বিএনপির সভাপতি আবদুল জব্বার এসে পরিস্থিতি সামাল দেন। তিনি পুলিশের সঙ্গে থেকে আসামিদের আদালতে নিয়ে যান।’

অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ‘এখন উপনির্বাচন চলছে। দুপুরে দলের প্রার্থী এলাকায় এসেছিলেন। আর সেই রাতেই দলের কর্মীদের নামে মামলা হলো। সেই মামলায় দুই কর্মীকে গ্রেফতার করা হলো। এটা আমি সহ্য করতে পারিনি। এজন্য থানায় গিয়েছিলাম।’

উপজেলা বিএনপির সভাপতি আবদুল জব্বার বলেন, ‘থানায় লোকজনের অবস্থানের খবর পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি, লোকজন থানার ফটকে অবস্থান করছেন। পুলিশ গ্রেফতার ব্যক্তিদের নিয়ে থানার বাইরে যেতে আশঙ্কা করছিল। পরে লোকজনকে বুঝিয়ে পুলিশের সঙ্গে থেকে আসামিদের আদালতে নিয়ে যাই।’

আসামিদের আদলেতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান ২৬ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ ধার্য করে সেই দিন পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন।

/এএম/ 
সম্পর্কিত
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৫২
সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক ইন্সপেক্টরসহ তিনজন রিমান্ডে
সর্বশেষ খবর
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম