শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছাইদুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। 

সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম নুরানি মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গত ২৬ এপ্রিল ধর্ষণের চেষ্টা করে ছাইদুর রহমান। পরে শিশুটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা গত ৩ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে ছাইদুর রহমানকে আটক করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।