মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি

নোয়াখালী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩১ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ১০ বছরের এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার এক হুজুরকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই হুজুরকে উদ্ধার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে ছয়ানী ইউনিয়ন বাজারে মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানান, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ‘মারকাযে আহমদ ছয়ানী’ মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে। গত কদিন আগে ওই মাদ্রাসায় অধ্যয়নরত ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ওই হুজুর।

পরে শিশুটি বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি খুলে বললে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনতা ও ক্ষুব্ধ অভিভাবকরা একত্রিত হয়ে অভিযুক্ত হুজুর সাইফুলকে মাদ্রাসায় ঘেরাও করেন এবং একপর্যায়ে তাকে পিটুনি দেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান। সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, একটি শিশুকে নির্যাতন করার অভিযোগে একজন মাদ্রাসাশিক্ষকে মারধরের খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
সর্বশেষ খবর
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
হাম উপসর্গে দুই জনের মৃত্যু
হাম উপসর্গে দুই জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা