গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, কিশোরগঞ্জের পূর্ব ঝিনাই এলাকা থেকে আসা চার মাস বয়সী ছেলে শিশু গত ২২ মে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ( ২৯ মে) সকালে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
এ ছাড়া ময়মনসিংহ নগরীর আকুয়া থেকে আসা ১৫ দিন বয়সের নবজাতক ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে গত ২৫ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে নবজাতক শিশুটি মারা যায়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টা নতুন করে ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১১৬ শিশু চিকিৎসাধীন আছে।