ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।

এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের  ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে আসা এক বছর বয়সী মেয়ে শিশু গত ২৯ আগস্ট হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত  রাতে শিশুটির  মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৮ জন শিশু চিকিৎসাধীন আছে।